শীতের দার্জিলিংয়ে কার্নিভাল - The News Lion

শীতের দার্জিলিংয়ে কার্নিভাল

 


দি নিউজ লায়ন ;    শীতের দার্জিলিংয়ে কার্নিভাল। শুক্রবার থেকে পাহাড়ে শুরু হল তিন দিনের বেঙ্গল হিমালয়ান কার্নিভাল। দার্জিলিং কালিম্পং এবং ডুয়ার্স জুড়ে এই কার্নিভাল হবে। শুক্রবার দার্জিলিং চৌরাস্তা থেকে আনুষ্ঠানিকভাবে কার্নিভালের সূচনা হয়। রাজ্য পর্যটন দফতর এবং হিমালায়ান এন্ড ট্যুরিজিম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের যৌথ উদ্যোগে তিন দিনের এই কার্নিভালের মূল লক্ষ্য হলো কোভিড পরবর্তী পরিস্থিতিতে ফের পর্যটকদের পাহাড়মুখী করা এবং পাহাড়ের পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরা। 


পাহাড়ের পর্যটনের বিভিন্ন দিক সম্বন্ধে পর্যটকদের অবহিত করতে যাতে তাদের পাহাড়ের পর্যটন সম্বন্ধে একটা সম্যক ধারণা তৈরি করা যায় সেই লক্ষ্যে বিভিন্ন রকম স্টল থাকছে এই কার্নিভালে। পাহাড়ের  সংস্কৃতি,ভাষা, শিল্পকর্ম, খাবার প্রভৃতিকে তুলে ধরা হবে এই কার্নিভাল এর মাধ্যমে। শুক্রবার দার্জিলিং চৌরাস্তা যেমন অনুষ্ঠান হলো ঠিক তেমনই অনুষ্ঠান বা কার্নিভাল হবে শনিবার কালিম্পং এর ডেলোতে।


 রবিবার গজলডোবায় হবে কার্নিভালের সমাপ্তি অনুষ্ঠানে ঐদিন বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। বাংলার বিভিন্ন ট্যুর অপারেটরদের পাশাপাশি বিহার এবং দিল্লির বেশকিছু ট্যুর অপারেটর এই কার্নিভালে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.